মোগলাবাজারে ডিবির অভিযানে ভারতীয় চিনিসহ আটক ২
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ AM

মোগলাবাজারে ডিবির অভিযানে ভারতীয় চিনিসহ আটক ২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৪:৫৪:২৩ AM

মোগলাবাজারে ডিবির অভিযানে ভারতীয় চিনিসহ আটক ২


সিলেটের মোগলাবাজারে ৩৮৩ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক কৃতরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাট্টা উপজেলার মাঝ সখিপুর গ্রামের আ: মজিদের পুত্র মো. মাসুম বিল্লাহ (২৭) ও দেবহাট্টা উপজেলার ভাতশালা গ্রামের মো. সাত্তার গাজীর পুত্র মো. মামুনুর রহমান (২৮)।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানা সংলগ্ন মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

জানা যায়, সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলা নির্বাচন উপলক্ষ্যে স্ট্রাইকিং ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক অমৃত কুমার দেব এর নির্দেশনায় মোগলাবাজার থানা সংলগ্ন মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ৩৮৩ বস্তা ভারতীয় চিনিসহ মাসুম ও মামুনুরকে আটক করা হয়। আটককৃত ভারতীয় চিনির বাজার মূল্য ২২,৯৮,০০০ (বাইশ লক্ষ আটানব্বই হাজার) টাকা।

এসএমপির ডিবির পুলিশ পরিদর্শক অমৃত কুমার দেব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর