রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৩:৫২:৩৯ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ সোহেল আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্বর এলাকায় শ্যামলী আর ট্রাভেলসের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানা পুলিশের এসআই মো. মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় সোহেল আহমদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক সোহেল আহমদ সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বাহুবল এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রাজ্জাক ও রানী বেগমের ছেলে।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর