সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসীনা রুশদীর লুনা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৪৩ PM

সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসীনা রুশদীর লুনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৯:০৮:৪৬ PM

সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসীনা রুশদীর লুনা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষের প্রতীক পেয়েছেন দলের গুমের শিকার এম ইলিয়াস আলীর স্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য তাহমিনা রুশদির লুনা। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তাহসীনা রুশদীর লুনা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ও গুমের শিকার এম ইলিয়াস আলীর স্ত্রী। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, তার প্রার্থিতা সিলেট-২ আসনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, তাহসীনা রুশদীর লুনা একজন শিক্ষিত, যোগ্য ও সমাজসেবী নারী। তিনি জনগণের পাশে থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাই আসন্ন নির্বাচনে সাধারণ ভোটারদের সমর্থন তিনি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির নেতারা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর