ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, রয়েছেন যুবলীগ নেতা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ PM

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, রয়েছেন যুবলীগ নেতা

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৬:৪৭:০২ PM

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, রয়েছেন যুবলীগ নেতা


সুনামগঞ্জের ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক শাকের হোসেন সাগরও রয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের মাদক কারবারি সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ও ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক শাকের হোসেন সাগর (৩৫), তার ভাই সাজ্জাদ হোসেন (৩৪) এবং শরিশাম গ্রামের বাসিন্দা মদিন আলীর ছেলে মো. রানা মিয়া (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৮ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন জানান, গ্রেপ্তার তিনজনকে এর আগেও মাদকসহ আটক করা হয়েছিল। পরে জেল থেকে বের হয়ে তারা এলাকায় আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর