সিলেটে আগামী ২৪ ঘণ্টায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর সঙ্গে সাময়িকভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
শনিবার সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এলাকার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর সঙ্গে সাময়িক দমকা হাওয়া থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সিলেটে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৬৯ শতাংশে।
গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২০ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসাইন জানান, আগামী ২৪ ঘণ্টায় বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতিভারী কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় দমকাও বইতে পারে। এ অবস্থায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন ওই কর্মকর্তা।
আগামীকাল রোববার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে।
আজকের সিলেট/এপি









