জালালাবাদে ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ PM

জালালাবাদে ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ০৮:৫০:৩১ PM

জালালাবাদে ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


নগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আল-আমিন (৩০) নগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের নলকট এলাকার আলী আসকরের ছেলে।

শনিবার বেলা ২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের নলকট এলাকায় নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আল-আমিনকে দেখতে পেয়ে স্থানীয়রা থানাপুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। এসময় মরদেহের শরীরে বুকের উপরে ব্লেডের কাটার মতো কয়েকটি কাটা দাগ দেখতে পায় পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ শামছুল হাবিব বলেন, ‘প্রেম করে আল-আমিন বিয়ে করেন। মাসখানেক আগে সন্তানসহ তার স্ত্রী ঢাকায় চলে যায়। এরপর শনিবার বেলা ২টার দিকে জালালাবাদ থানা পুলিশ আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর