বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মণ্ডপ পরিদর্শন ও বস্ত্র উপহার বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৬ ১০:১৯:৩৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মণ্ডপ পরিদর্শন ও বস্ত্র উপহার বিতরণ


জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও বস্ত্র উপহার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রণত কান্ত দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব এবং কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নারদ বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি নান্টু ধর, ধীরেন্দ্র দেবনাথ ও চৈতন্য বিশ্বাস; কোষাধ্যক্ষ নরেন্দ্র বিশ্বাস; সমাজকল্যাণ সম্পাদক নিবারণ দেবনাথ; গণসংযোগ সম্পাদক রাজেশ দাস; প্রচার সম্পাদক নিত্য লাল বিশ্বাস এবং সদস্য রবি দেব।

এ ছাড়া উপস্থিত ছিলেন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ভক্ত চন্দ্র দাস, ৩ নম্বর চারিকাটা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিংকু চন্দ, ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কানু বিশ্বাস, ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের সভাপতি বিজয় বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্যাম বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যাদব দেবনাথ, ঐক্য পরিষদের সভাপতি দিলীপ দেবনাথ ও সাধারণ সম্পাদক সুরঞ্জিত বিশ্বাস। এ ছাড়া জৈন্তাপুর উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অর্জুন বিশ্বাস, প্রচার সম্পাদক কিরণ বিশ্বাসসহ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করা হয় এবং বস্ত্র উপহার বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন মণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর