রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সিলেটে পোড়া তেলে খাবার তৈরি, রিয়েল স্ন্যাক্সকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৩:৪৪:১৪ অপরাহ্ন

সিলেটে পোড়া তেলে খাবার তৈরি, রিয়েল স্ন্যাক্সকে ১০ হাজার টাকা জরিমানা


সিলেট নগরের জিন্দাবাজার এলাকার খাবারের প্রতিষ্ঠান রিয়েল স্ন্যাক্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পোড়া তেল ব্যবহার করে খাবার তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। রোববার দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

তিনি জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের তেল ব্যবহার করে খাবার তৈরি করা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দেবানন্দ সিনহা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর