এমরান আহমদ চৌধুরীর সঙ্গে জাসাসের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ PM

এমরান আহমদ চৌধুরীর সঙ্গে জাসাসের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০৬:৩৪:১১ PM

এমরান আহমদ চৌধুরীর সঙ্গে জাসাসের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ



বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এমরান আহমদ চৌধুরীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।


এ সময় জাসাস সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এমরান আহমদ চৌধুরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেদের পরিচয় তুলে ধরেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।


সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি পর্বে জাসাসের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সংগঠনের সাংস্কৃতিক ও সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।


সাক্ষাৎকালে জাসাস সিলেট জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর