বালাগঞ্জে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আরও একজন আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ PM

বালাগঞ্জে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আরও একজন আটক

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৭:১১:২০ PM

বালাগঞ্জে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, ওয়ারেন্টভুক্ত আরও একজন আটক


সিলেটের বালাগঞ্জে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বালাগঞ্জ সদর ইউনিয়নের কাশিপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশের প্রেস সূত্রে জানানো হয়েছে।

ইয়াবাসহ গ্রেপ্তার তিনজন হলেন কাশিপুর গ্রামের মৃত আবুল লেইছের ছেলে সাব্বির আহমদ (৫০), প্রসন্নপুর গ্রামের আনছার মিয়ার ছেলে মোজাহিদ আলী (২০) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার হামিদপুর গ্রামের আফছার উদ্দিনের ছেলে জীবন আহমদ জীবান (২৮)।

পুলিশ জানায়, কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালাগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, পৃথক অভিযানে বালাগঞ্জ থানার একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহ কামরানকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি কাজীপুর গ্রামের মৃত শাহ কাপ্তান আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, “বালাগঞ্জ থানা এলাকা থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।”

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর