সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ও দেশ টিভির ক্যামেরা পার্সন সোহেল আহমেদের শাশুড়ি আফিয়া বেগম আর নেই। রোববার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন।
আফিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আজকের সিলেটের সম্পাদক ও প্রকাশক রজত কান্তি চক্রবর্ত্তী, প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদার এবং সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ।
এক শোকবার্তায় আজকের সিলেটের সম্পাদক ও প্রকাশক রজত কান্তি চক্রবর্ত্তী বলেন, আফিয়া বেগমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদার বলেন, একজন মায়ের মৃত্যু সবসময়ই পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আফিয়া বেগমের মৃত্যুতে আমরা আন্তরিকভাবে মর্মাহত। মহান আল্লাহ যেন শোকাহত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেন।
সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ বলেন, আফিয়া বেগমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। মহান আল্লাহ তার বিদেহী আত্মাকে শান্তি দান করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আজকের সিলেট পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আজকের সিলেট/এপি









