সিলেট সীমান্তে ২৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ AM

সিলেট সীমান্তে ২৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০২:৪৮:১৮ PM

সিলেট সীমান্তে ২৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ


সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু, মাল্টা, মোটরসাইকেল এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আটক করা রসুনসহ বিভিন্ন পণ্য। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের সোনারহাট, বিছনাকান্দি ও শ্রীপুর বিওপির সদস্যরা পৃথকভাবে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ২৬ লাখ ৩২ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর