সিলেটের বালাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই উপজেলার খুদ লতিবপুর গ্রামের বাসিন্দা। রোববার বালাগঞ্জ থানার একটি দল সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার মনির মিয়ার পুত্র মোস্তফা মিয়া, সিরাই মিয়ার কন্যা নুরেছা বেগম, আনোয়ার মিয়ার পুত্র রাসেল মিয়া, আব্দুল বারির পুত্র আলী আমজাদ, মোস্তফা মিয়ার পুত্র তানভির আহমদ এবং বিক্রম আলীর কন্যা রাকিয়া বেগম।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জন বালাগঞ্জ বিবিধ মামলা নং-১১৪/২০২৬-এর সাজাপ্রাপ্ত আসামি।
অভিযান শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বালাগঞ্জ থানা পুলিশ।
আজকের সিলেট/ জেকেএস
বালাগঞ্জ প্রতিনিধি 








