সিলেটে ১৫৪ পেশাজীবী গাড়িচালককে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ PM

সিলেটে ১৫৪ পেশাজীবী গাড়িচালককে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০৮:৩১:৪৮ PM

সিলেটে ১৫৪ পেশাজীবী গাড়িচালককে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ


সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা এবং চালকদের পেশাগত দক্ষতা বাড়াতে সিলেটে ১৫৪ জন পেশাজীবী গাড়িচালককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট সার্কেলের উদ্যোগে ২০২৬-২০২৭ সালের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় চালকদের ট্রাফিক সাইন, সিগন্যাল ও রোড মার্কিং সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি আইন মেনে চলা, উন্নত মানসিকতা গঠন, শিষ্টাচার ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রশিক্ষণে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়। এ ছাড়া যানবাহনে ধূমপান ও মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, নিরাপদ সড়কের প্রয়োজনীয়তা এবং সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. ডালিম উদ্দীন, বিআরটিএ সিলেট সার্কেলের উপপরিচালক (অপারেশন) মো. আবদুর রশিদ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আশরাফুজ্জামান (পিপিএম-সেবা), সিভিল সার্জনের কার্যালয় সিলেটের মেডিকেল অফিসার ডা. আবু সালমান মো. সাইফুল ইসলাম এবং বিআরটিএ সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক সফীকুল ইসলাম রাসেল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর