মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় "গোল্ড মেডেল " জিতছে সিলেটের ইয়াফি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ AM

মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় "গোল্ড মেডেল " জিতছে সিলেটের ইয়াফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ১১:০১:০৭ PM

মালয়েশিয়ায়  উদ্ভাবনী প্রতিযোগিতায় "গোল্ড মেডেল " জিতছে সিলেটের ইয়াফি


সিলেটের ছেলে ওয়াসিক জাহেদ ইয়াফির এবং তার টিম SYT INNOVATORS বিশ্বের মর্যাদাপূর্ণ উদ্ভাবনী এক প্রতিযোগীতায় অংশ নিয়ে জিতে নিয়েছে GOLD MEDAL।

৪ দিন ব্যাপী এ প্রতিযোগিতায় অনুষ্টিত হয় মালেশিয়ায়। আজ বৃহস্পতিবার ছিল সমাপনী দিন। মালয়েশিয়ার বিখ্যাত SEGi University, Petaling Jaya তে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উদ্ভাবনী প্রতিযোগিতা World Invention Competition and Exhibition (WICE) 2026 তে অংশ নেয় বিশ্বের ৩০টিরও দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও এছাড়া প্রতিষ্ঠান।  

আন্তর্জাতিক পর্বের জন্য নিবন্ধিত ছিল ৫১৭টি দল। অনলাইন ও অফলাইন মিলিয়ে ৫,০০০+ তরুণ গবেষক ও উদ্ভাবক অংশ নেন এ উদ্ভাবনী মেধার লড়াইয়ে।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের মাত্র ২৩টি দল সুযোগ পেয়েছিল বিশ্বমঞ্চে নিজদের উদ্ভাবনী প্রতিভা প্রদর্শনে।

মেধাবীদের ভিড়ে, সবচেয়ে কঠিন ক্যাটাগরি IT and Robotics  তে প্রতিযোগিতায় তারা প্রদর্শন করেছিল নিজেদের তৈরি "AI Military Rover" ।

সমাপনী মঞ্চে "GOLD MEDAL goes to WASHIQ JAHED YAFI - SYT INNOVATORS, BANGLADESH" ঘোষণা করা হলো, তখন ইয়াফিও তার দলের চোখে আনন্দ অশ্রু বয়ে যায়।  তাদের এ বিজয়ের পেছনে ছিল ঘাম, শ্রম, ও নির্ঘুম রাতের উদ্ভাবনী জগতে হাতড়ানোর ফসল।

বিজয়ী ইয়াফিদের পরবর্তী মিশন আগামী ২-৩ অক্টোবর ২০২৬, ইস্তাম্বুলে। তুরস্কের Yıldız Technical University তে অনুষ্ঠিত হতে যাচ্ছে GRIC Global Final 2026,।

এ প্রতিযোগিতায় লজাইয়ে নামবে ৬ মহাদেশের সেরা উদ্ভাবকরা। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ওয়াসিক জাহেদ ইয়াফি।

ইয়াফির গর্বিত পিতা জাহেদ হোসেন তাজিন বলেন, ইয়াফি শুধু আমার ছেলে নয় , সে এখন পুরো বাংলাদেশের।

আমার ছেলে ও তার টিম প্রমাণ করেছে, দেশের তরুণরা সুযোগ পেলে নেতৃত্ব দিতে পারে বিশ্বকে। 

তিনি ইয়াফির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, ওর স্বপ্নকে যেন আরও বড় করতে পারে এবং তুরস্ক থেকেও বিজয় নিয়ে ফিরতে পারে, সেই প্রত্যাশা যেন পূরণ হয় আমাদের।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর