জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ PM

জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ০৫:১৫:২০ PM

জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগ


প্রায় ৮০ লাখ টাকার রাজস্ব আত্মসাতের অভিযোগের তদন্তে সিলেটে জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের একটি দল এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্র জানায়, রাজস্ব আত্মসাতের ঘটনায় জড়িত দুই কর্মকর্তাকে নিয়মবহির্ভূতভাবে অব্যাহতির সুপারিশ করা এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানের সময় জালালাবাদ গ্যাসের সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহ করে জব্দ করেন দুদক কর্মকর্তারা। এসব নথি ও রেকর্ডপত্র পর্যালোচনার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।

দুদক জানিয়েছে, নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন দাখিল করা হবে।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমদ গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর