সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান সিলেট রিজেন্সি লি: হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর চেয়ারম্যান মো: শামসুল আলম-এর আমন্ত্রণে তার রেস্টুরেন্টে
ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন রবিবার রাত ১০টায় এই আয়োজনে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী।
এরপর দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ।
দোয়া মাহফিলের পূর্বে রেস্টুরেন্টের চেয়ারম্যান মো: শামসুল আলম-এর সাথে নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ইমাম-মুয়াজ্জিনদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদানের জন্য চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী মতবিনিময়কালে বলেন, "সিলেটে অনেক হোটেল ও রেস্টুরেন্ট থাকলেও মনোরম পরিবেশ এবং কাস্টমারদের সাথে ভালো আচরণের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি অনন্য। আন্তর্জাতিক মানের এই রেস্টুরেন্টটির চেয়ারম্যান আলিম-উলামা ও ইমাম-খতিবদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, যা আমাদের মুগ্ধ করেছে।
বিশেষ করে তিনি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ছাড়ের যে ঘোষণা দিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ, অর্থ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুর রহমান চৌধুরী। এছাড়া সংগঠনের সিনিয়র সদস্যদের মধ্যে মাওলানা শিব্বির আহমদ, ক্বারী মাওলানা কামাল আহমদ, হাফিজ বাহার আহমদ এবং শানে সাহাবা সিলেট জেলার সভাপতি মাওলানা এমদাদুল হকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে রেস্টুরেন্টের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।
আজকের সিলেট/এপি









