সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১১ PM

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ০৯:০৩:৩১ AM

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই


জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা ও সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (৮২) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রয়েছেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী তার জামাতা।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি সিলেট ইবনে সিনা হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় তিনি শেষে নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারকম জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত দু’দিন থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলে জানা গেছে।

মরহুমের একমাত্র ছেলে সাকিব আহমদ জানিয়েছেন, সিলেট জেলার কানাইঘাট উপজেলার তালবাড়ি এলাকায় নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ সালে চার দলীয় জোটের প্রার্থী হিসবে সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর