মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

মুক্তির আগেই ২০০ কোটির সম্ভাবনা ‘রামায়ণ’-এর, অগ্রিম টিকিট বিক্রি প্রায় ১২ কোটি রুপির

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ১০:৪৩:০১ পূর্বাহ্ন

মুক্তির আগেই ২০০ কোটির সম্ভাবনা ‘রামায়ণ’-এর, অগ্রিম টিকিট বিক্রি প্রায় ১২ কোটি রুপির


বলিউড তারকা রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ সিনেমার মুক্তির বাকি আর মাত্র ১০ দিন। এরই মধ্যে ছবিটি ঘিরে দর্শকের আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে অগ্রিম টিকিট বিক্রিতে। এখন পর্যন্ত ব্লক বুকিংসহ বিক্রি হয়েছে প্রায় ১২ কোটি রুপির টিকিট। এই ধারা অব্যাহত থাকলে মুক্তির আগেই ছবিটির আয় ২০০ কোটি রুপি ছাড়াতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রিম টিকিট বিক্রি থেকেই প্রথম দিনে ২ কোটির বেশি রুপির ব্যবসা করেছে সিনেমাটি। বর্তমানে ব্লক বুকিংসহ ভারতীয় বক্স অফিসে ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৮১ লাখ রুপি। মুক্তির আগে আরও ১০ দিন হাতে থাকায় ছবিটির আয় ২০০ কোটি রুপিতে পৌঁছানোর সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা।

অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্য অগ্রগতি। ২৩ অক্টোবরের আগের ২৪ ঘণ্টায় ছবিটির টিকিট বিক্রি হয়েছিল ৯২ হাজার ৭৫৫টি। পরদিন, ২৪ অক্টোবর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৪৭ হাজারে।

একই সময়ে ট্র্যাক করা শোর সংখ্যা ৩ হাজার ৫৩৩ থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৯৬৪। অর্থাৎ, শোর সংখ্যা বেড়েছে ১২ শতাংশ। ব্লক সিটসহ মোট টিকিট বুকিং বেড়েছে প্রায় ৫৮ শতাংশ। পাশাপাশি, শোপ্রতি গড় টিকিট বিক্রির হার ২৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৭ শতাংশে।

পৌরাণিক কাহিনি অবলম্বনে নির্মিত ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। রাবণের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী তারকা যশ। আর হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর