বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

দিরাই উপজেলার অসহায় প্রবাসীদের পাশে থাকার অঙ্গিকার

দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ আমিরাতের বর্ণাঢ্য অভিষেক

আমিনুল হক খোকন

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ০১:০৫:১০ পূর্বাহ্ন

দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ আমিরাতের বর্ণাঢ্য অভিষেক

অভিষেক অনুষ্ঠান শেষে একই ফ্রেমে "দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ" নেতৃবৃন্দ


সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়ে গেল ‘দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদ’-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান।

গত ১ নভেম্বর, শারজাহর হুদাইবিয়া রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাসিরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি হাবিজ মিয়া, প্রধান পৃষ্ঠপোষক পরতাব খান, অর্থ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক লোকমান মিয়া ও ফরহাদ সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মালেক মলিক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সোসাইটির সভাপতি প্রকৌশলী আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি আজমানের সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন, কমিউনিটি নেতা প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান, নজরুল ইসলাম তালুকদার লিটন, জালাল উদ্দিন মন্তর এবং সালেহ আহমদ তালুকদারসহ আরো অনেকে।

এছাড়াও নবনির্বাচিত কমিটির মধ্য থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি মইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিলাল খান, জিল্লুর মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নূর আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা অলিদ আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক মোমেদ আহমদ, ইজাদ চৌধুরী এবং তারেক রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে পরিষদ কার্যকর ভূমিকা পালন করবে। প্রবাসে দিরাই উপজেলার কেউ মারা গেলে এই সংগঠন লাশ দেশে প্রেরণে মূখ্য ভূমিকা পালন করবে।

সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি শোয়েব আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সম্পাদক শাহ জাকির হোসেন, সহ অর্থ সম্পাদক ফজলু মিয়া, জুয়েল তালুকদার, দপ্তর সম্পাদক রাশিদুল হক, সহ দপ্তর সম্পাদক সালমান হুসেন, আবু খালেদ, আলী রায়হান ইমন, প্রচার সম্পাদক জুয়েল রানা, সহ প্রচার সম্পাদক মনজুর আলম সাগর, সালমান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক রাজু চৌধুরী, প্রবাসী কল্যাণ সম্পাদক আমির হোসেন, আইন ও মানবাধিকার সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ আইন ও মানবাধিকার সম্পাদক নিজাম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফখর উদ্দিন, তথ্য প্রযুক্তি সম্পাদক আজাদ মোবারক, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান চৌধুরী, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক খালেদ মনির, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এনামুল হক, সদস্য মিজান মিয়া, লেবু সরদার, জাবের মিয়া, তারেক মিয়া, নাহিদুল ইসলাম সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরদারের মরহুম পিতার মৃত্যুতে মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা অলিদ আহমদ।


UAE

সিলেটজুড়ে


মহানগর