বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সিলেটে এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ০২:৪৭:৩৭ অপরাহ্ন

সিলেটে এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২১


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২৪ ঘণ্টার এ অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের অভিযানে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্তসহ বিভিন্ন শ্রেণির মোট ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযান চলাকালে ১ লাখ ৩ হাজার ৪২০ টাকা মূল্যের ভারতীয় ক্রিম ও চকলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৪৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৫৫টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর