বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, দুই ভেন্যুতে ছয় ম্যাচ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৬ ১১:০৭:৪৮ পূর্বাহ্ন

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, দুই ভেন্যুতে ছয় ম্যাচ


বারবার পেছানোর পর অবশেষে বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে আগামী বছরের জানুয়ারিতে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ নিয়ে নিয়মিত আলোচনা চলছে। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারিতে সিরিজটি মাঠে গড়ানোর বিষয়ে তারা শতভাগ আশাবাদী।

গণমাধ্যমকে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী জানুয়ারির সিরিজ নিয়ে। একদম শুরুর দিন থেকেই পরিকল্পনা হচ্ছে। সাদা বলের ৬ ম্যাচ হবে, দুই ভেন্যুতে।’

পরিকল্পনা অনুযায়ী, সাদা বলের এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। ম্যাচগুলো আয়োজনের জন্য ঢাকা ও চট্টগ্রামকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

এর আগে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সে সময় সফরটি অনুষ্ঠিত না হওয়ায় পরবর্তী সময়ে সিরিজের নতুন সময় নির্ধারণ করা হয় ২০২৬ সালের সেপ্টেম্বর। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে আসবে ভারত।

তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে পরবর্তী সময়ে সেই সফরও স্থগিত করা হয়। সবশেষ চলতি বছরের আগস্টে ভারতীয় দলের বাংলাদেশে আসার কথা থাকলেও সফরটি হয়নি। সেপ্টেম্বরের শুরুতে দুই দলের সাদা বলের সিরিজ আয়োজনের পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।

পরে জানা যায়, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। এবার দুই বোর্ডের নিয়মিত আলোচনার পাশাপাশি বিসিবির শীর্ষ কর্মকর্তার বক্তব্যে সিরিজ আয়োজনের বিষয়ে নতুন করে আশার কথা জানা গেল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর