বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

রাজনগরে প্রবাসফেরত যুবকের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৮:৩৬:৫৩ অপরাহ্ন

রাজনগরে প্রবাসফেরত যুবকের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার


নামাজ শেষে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা শুরু করেন খোঁজাখুঁজি। শেষ পর্যন্ত মসজিদের পাশের একটি কাঁঠালগাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় প্রবাসফেরত যুবক ফয়জুল ইসলামের (২২) মরদেহ। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেলিজুড়ি গ্রামের একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত ফয়জুল ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের দ্বিতীয় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আসরের নামাজ আদায় করতে মসজিদে যান ফয়জুল। পরে সেখানে মাগরিবের নামাজও আদায় করেন তিনি। নামাজ শেষে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয় লোকজন মসজিদের পাশের একটি কাঁঠালগাছের ডালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

ফয়জুলের মা রুবি বেগম জানান, ছেলে বাড়িতে ফিরে না আসায় তাঁরা বিভিন্ন স্থানে খোঁজ করছিলেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পান।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

যুবক ফয়জুল ইসলামের এমন মৃত্যুতে তেলিজুড়ি গ্রামসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর