মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

বাসসের সিলেট মহানগর প্রতিনিধি হলেন সাংবাদিক তারেক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৮:৫০:১৪ অপরাহ্ন

বাসসের সিলেট মহানগর প্রতিনিধি হলেন সাংবাদিক তারেক


রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট মহানগর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক তারেক আহমদ খান। ১৯৯০ ব্যাচের এই প্রাক্তন শিক্ষার্থীর নতুন দায়িত্বপ্রাপ্তিতে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে জামেয়া অ্যালামনাই নেটওয়ার্ক। সংগঠনটির পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

গত ২ নভেম্বর ২০২৬ তারিখে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী তাঁকে এ দায়িত্বে নিয়োগ দেন।

তারেক আহমদ খান দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এবং এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর পেশাগত ও সাংগঠনিক পরিচিতি অনুযায়ী, তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। 

এর মধ্যে রয়েছে,

Powernewsbd24-এর সম্পাদক;

Power Pvt. Security Service-এর ব্যবস্থাপনা পরিচালক;

Star “50” Multipurpose Shopping Mall Pvt. Ltd.-এর চেয়ারম্যান;

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য;

Ex Rotaractors Forum-এর সদস্য;

Rotaract Alumni of Bangladesh-এর সদস্য;

Bangladesh Online News Portal Association (BONPA)-এর সদস্য;

Sylhet Online Press Club-এর সদস্য;

National Online Press Club-এর সদস্য।

সাংবাদিকতার পাশাপাশি সামাজিক সেবা, ক্রীড়া, সংস্কৃতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা বহুমুখী অভিজ্ঞতার পরিচয় বহন করে। নতুন দায়িত্ব গ্রহণের পর তারেক আহমদ খান সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে সাংবাদিকতা, শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁদের সাফল্যের ধারায় তারেক আহমদ খানের নতুন দায়িত্বপ্রাপ্তি জামেয়ার জন্য আনন্দ ও গর্বের আরেকটি উপলক্ষ হয়ে উঠেছে।

বিশেষ করে সাংবাদিকতা ও গণমাধ্যমে আগ্রহী জামেয়ার বর্তমান শিক্ষার্থীদের কাছে তাঁর পেশাগত অভিজ্ঞতা ও কর্মজীবনের পথচলা অনুপ্রেরণার উৎস হতে পারে।

জামেয়া অ্যালামনাই নেটওয়ার্কের পক্ষ থেকে তারেক আহমদ খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁকে নতুন দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পালনের তাওফিক দান করুন। তাঁর কর্মজীবনে আরও সাফল্য ও কল্যাণ দান করুন। আমিন।

আজকের সিলেট/ এপি/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর