মশাহিদ আলীর শাশুড়ির মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ PM

মশাহিদ আলীর শাশুড়ির মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৩:৪৩:২৯ PM

মশাহিদ আলীর শাশুড়ির মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক


সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও বার্তা২৪ এর স্টাফ করেসপন্ডেন্ট (সিলেট) মো. মশাহিদ আলীর শাশুড়ি সুনু বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

শুক্রবার এক যৌথ শোকবার্তায় সংগঠনের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় তারা মহান আল্লাহর কাছে সুনু বেগমের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা প্রাপ্তির দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়ে এই কঠিন সময় মোকাবিলায় তাঁদের শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর