সড়কসহ সব ধরনের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’ সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) কমিটি প্রকাশের মধ্য দিয়ে সিলেটে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও মানবিক ব্যক্তিত্ব ডা. জহিরুল ইসলাম অচিনপুরীকে। উপদেষ্টা পরিষদে রয়েছেন আতাউর রহমান পীর, আফতাব চৌধুরী ও এম.এ. জলিল।
কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন গিয়াস উদ্দিন সানি।
কমিটির সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আতিক রাহী, এডভোকেট শফিকুল ইসলাম, এম.এ. ওয়াহাব, সোলেমান হোসেন চুন্নু ও জাহাঙ্গীর আলম। যুগ্ম সম্পাদক হয়েছেন হাকিম নোমান ও হিমাংশু শেখর দাস।
সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শিপলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, অর্থ সম্পাদক আলী আকবর চৌধুরী কোহিনূর, সহ-অর্থ সম্পাদক মামুন শাহরিয়ার শুভ, দফতর সম্পাদক রাকিব আহমদ রুবেল এবং সহ-দফতর সম্পাদক মো. লুৎফুর রহমান।
প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল ইসলাম মহসিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন পীর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাওছার আহমেদ এবং সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাকির আহমদ।
শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুনতাহা এবং সহ-শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক রুনা সুলতানা। জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শামছুল ইসলাম মনজু এবং সহ-জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফতাব উদ্দিন চৌধুরী।
মিডিয়া ও আইটি সম্পাদক উৎফল বড়ুয়া, সহ-মিডিয়া ও আইটি সম্পাদক জুবের আহমদ সার্জন, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ লিপি (লিপি খান) এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক লাভলী মালিক।
সড়ক বিষয়ক সম্পাদক লোকমান আলী, সহ-সড়ক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, রেলপথ বিষয়ক সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, সহ-রেলপথ বিষয়ক সম্পাদক আল-আমিন, আকাশপথ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর এবং সহ-আকাশপথ বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম।
এ ছাড়া জলপথ বিষয়ক সম্পাদক সফিকুর রহমান, সহ-জলপথ বিষয়ক সম্পাদক ছামির আহমেদ, পর্যটন বিষয়ক সম্পাদক রাকিব মিয়া তালুকদার এবং সহ-পর্যটন বিষয়ক সম্পাদক এম.এ. মনাফ দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন বিলাস সিনহা, বায়েজিদ খান, কামরুল হাসান সুমন, সেবুল রেজা, আলাউদ্দিন পাশা, ইকবাল হোসেন, হুমায়ুন রশিদ, মাহফুজুর রহমান মারুফ, কবীর আহমদ সোহেল ও কামরুল চৌধুরী।
নবগঠিত কমিটির নেতারা নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহন মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা চেয়েছেন।
তারা বলেন, সড়ক দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে হবে না। দুর্ঘটনা প্রতিরোধে আগাম পরিকল্পনা, জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এর আগে কমিটি গঠনের লক্ষ্যে গত ২৬ আগস্ট সিলেট মহানগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেস ক্লাব অডিটোরিয়ামে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।
ওই সভায় আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলা শাখার আত্মপ্রকাশ ঘটে। পরে বুধবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
আজকের সিলেট/ জেকেএস









