ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে আইডিবির ১ বিলিয়ন ডলার অর্থায়ন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ PM

ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে আইডিবির ১ বিলিয়ন ডলার অর্থায়ন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৩:৪২:৫৬ PM

ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে আইডিবির ১ বিলিয়ন ডলার অর্থায়ন


দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তিনগুণ বাড়ানোর লক্ষ্যে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পে অর্থায়নের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নসংক্রান্ত চুক্তি সই হয়েছে। চুক্তি সইয়ের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান চুক্তি সইয়ের বিষয়টি জানিয়েছেন।

চুক্তি অনুযায়ী, ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে আইডিবি। দ্বিতীয় ইউনিট স্থাপনসহ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এ খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর