সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলা অভিযানে বিভিন্ন অপরাধে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্র জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ীসহ ম্যাজিস্ট্রেটের নির্দেশে এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়।
অভিযানের সময় পুলিশের হাতে ৩২ পিস ইয়াবা এবং ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার হয়েছে।
অন্যদিকে, মহানগর ট্রাফিক বিভাগের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এছাড়া ৯১টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হচ্ছে।
মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








