শ্রীমঙ্গল চা বাগানে বিদ্যুৎস্পৃষ্টে সোনালী হনুমানের মৃত্যু
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ PM

শ্রীমঙ্গল চা বাগানে বিদ্যুৎস্পৃষ্টে সোনালী হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ০৫:৫৫:২৭ PM

শ্রীমঙ্গল চা বাগানে বিদ্যুৎস্পৃষ্টে সোনালী হনুমানের মৃত্যু


মৌলভীবাজার শ্রীমঙ্গলের একটি চা বাগানে বিদ্যুৎস্পৃষ্টে একটি সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার আমরইলছড়া চা বাগানে বৈদ্যুতিক তারে শক খেয়ে একটি সোনালী হনুমান মাটিতে পড়ে যায়।

পরবর্তীতে চা বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত সোনালী হনুমানটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন।

কিন্তু চিকিৎসা দেওয়ার আগেই গুরুতর আহত সোনালী হনুমানটি মারা যায়। পরবর্তীতে মৃত সোনালী হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী হনুমানটি মারা গেছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর