সিলেট নগরের সোবহানীঘাট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার এসএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানায়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে সোবহানীঘাট পয়েন্টের আরাফাত আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সিলেটের কোতোয়ালী থানাধীন যতরপুরের হীরা মিয়ার কলোনির জানু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫), মিরাবাজার উদ্দীপনের ঈমান আলীর ছেলে মো. কামাল মিয়া (৩৭), সুনামগঞ্জের শাল্লা থানার ইসলামপুর (শ্রীহাইল) গ্রামের তুরাব আলীর ছেলে মো. নুর আলম (৩৯) এবং সুনামগঞ্জ সদর থানার বালিকান্দি গ্রামের আব্দুস সোবহানের ছেলে মো. গোলাম হোসেন (৪২)।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ১১ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ১৮ দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলাটি করা হয় বলে জানিয়েছে এসএমপি।
আজকের সিলেট/ জেকেএস









