লৌকিকতা নয়, ভক্তি ও স্বাত্তিকতা — আমাদের পথ, আমাদের পরিচয়
হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণে হনুমান এক অসাধারণ চরিত্র হিসেবে বিবেচিত। তিনি ছিলেন ভগবান শ্রী রামের পরম ভক্ত এবং শক্তি, বুদ্ধি ও সাহসের এক অনন্য প্রতীক। সীতাকে উদ্ধারের জন্য তার লঙ্কা যাত্রা, অগ্নিসংযোগ এবং লক্ষ্মণের প্রাণরক্ষার্থে গন্ধমাদন পর্বত বহন, এসব ঘটনা তাকে অমর করে রেখেছে ভক্তদের হৃদয়ে।
তার জীবনের মূল শিক্ষা হলো নিঃস্বার্থ ভক্তি, আত্মত্যাগ এবং ন্যায়ের পথে অটল থাকা। যা আজও সমাজের জন্য প্রাসঙ্গিক। তার রয়েছেন অসংখ্য ভক্ত। বাঙালি সনাতন সংস্কৃতিতেও দেবতা রূপে পূজিত হন হনুমান। হনুমান পূজা মানুষের জীবনে সাহস, সুরক্ষা এবং মানসিক শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
আজ ০১লা বুধবার এপ্রিল সার্বজনীন হনুমানজী ভক্ত সংঘ (হনুমানজীর পাঠশালা ও দরবার), কাজলশাহ, সিলেট-এর আয়োজনে হনুমানজী জয়ন্তী উপলক্ষে শ্রী শ্রী হনুমানজীর শুভ অধিবাস অনুষ্ঠান ভক্তিময় ও পবিত্র পরিবেশে অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
ভক্তদের উপস্থিতি, প্রার্থনা ও নামসংকীর্তনে আজকের পরিবেশ হয়ে উঠেছিল এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতির মুহূর্ত।।
আগামীকাল ২রা এপ্রিল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী হনুমানজীর পূজানুষ্ঠান, এরপর ভক্তদের মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান, হনুমানজীর মহাযজ্ঞ এবং এরপর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ হবে
পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা শ্রী শ্রী হনুমানজীর পূজানুষ্ঠানে ভক্তবৃন্দকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানিয়েছেন।
পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা বলেন, শ্রী শ্রী হনুমানজীর পূজানুষ্ঠানে এসে শ্রী শ্রী হনুমানজীর কৃপা লাভ করুন এবং এই পবিত্র মহোৎসবে স্বপরিবারে এসে পূজায় অংশগ্রহণ করুন।।
বজরংবলী'র কৃপা সকলের উপর বর্ষিত হোক।
আজকরে সিলেট/এসসিজে
সংবাদ বিজ্ঞপ্তি 








