মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ PM

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৯:৩৬:১৭ AM

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া


নতুন সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘লজ্জা’ সিনেমায় অভিনয়ের জন্য বর্তমানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। সিনেমাটি আগামী বছরের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নুসরাত ফারিয়া জানান, ‘লজ্জা’য় অভিনয় করতে যাচ্ছেন তিনি। চরিত্রটি পর্দায় যথাযথভাবে তুলে ধরার জন্যই সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) একটি কর্পোরেট আয়োজনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান ফারিয়া। তিনি বলেন, ‘এটার পর ভিন্ন ভিন্ন অনেক কিছুই হবে, স্টেপ বাই স্টেপ আগাচ্ছি।’

‘লজ্জা’ প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, ‘এবার জাজ মাল্টিমিডিয়ার সিনেমা। এই প্রোডাকশনের সিনেমা বরাবরই ভালো কিছু দিয়ে এসেছে। আমার মনে হয়, অনেক ভালো কিছু করার সুযোগ আছে। দেখা যাক কী হয়।’

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ সিনেমাটির গল্প লিখেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সমাজসচেতন একটি বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘লজ্জা’র গল্প। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত ওই ছবিতে দেখা যাবে না নুসরাত ফারিয়াকে। সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর।

ছবিটি থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে ফারিয়া বলেন, ‘তেমন কোনো ক্রিটিক্যাল কারণ নেই। আমি সিনেমাটির চরিত্রটিতে অভিনয়ের জন্য এক্সসাইটেড ছিলাম। কিন্তু কিছু কারণ ও সময়- সব মিলিয়ে আমাদের ব্যাটে-বলে মিলছিল না। সেজন্যই শেষ পর্যন্ত সিনেমাটি ছেড়ে দিতে হলো।’

‘লজ্জা’য় ফারিয়ার চরিত্রটি কেমন হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে তাঁর প্রস্তুতির বিষয়টি নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি করেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর