বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৬:০২:১৪ অপরাহ্ন

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১, জব্দ ট্রাক্টর


সিলেটের বিয়ানীবাজারে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ট্রাক্টর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীন বড়গ্রাম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি পরিচালনা করে। এ সময় ইয়াবা ট্যাবলেট, ট্রাক্টর ও একজনকে আটক করা হয়।

ঘটনার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর