শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সিলেটের পর্যটন তথ্য নিয়ে মোবাইল অ্যাপ তৈরির উদ্যোগ, অংশীজনদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৯:০২:২১ অপরাহ্ন

সিলেটের পর্যটন তথ্য নিয়ে মোবাইল অ্যাপ তৈরির উদ্যোগ, অংশীজনদের মতবিনিময়


সিলেটের পর্যটন খাতের প্রচার-প্রসার বাড়াতে পর্যটন-সংশ্লিষ্ট সব তথ্য নিয়ে একটি মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মঞ্জুরুল আলম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সহকারী কমিশনার (জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাদ্দেকা বেগম বৃষ্টি।

সভায় আরও বক্তব্য দেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের (টোয়াস) সভাপতি হুমায়ুন কবির লিটন, পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আবদুল ওয়াহেদ, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রঞ্জন সামান্ত এবং সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী ও সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ আহমদ।

এ ছাড়া সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল আহাদ, সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক দেলওয়ার হোসেন রানা ও সদস্যসচিব ফয়জুল হাসান, পরিবহন মালিক সমিতির নুর আহমেদ খান সাদেকসহ পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সিলেটের পর্যটন খাতের উন্নয়ন, পর্যটনকেন্দ্রগুলোর পরিচিতি বাড়ানো এবং পর্যটকদের কাছে প্রয়োজনীয় তথ্য সহজে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত মোবাইল অ্যাপের মাধ্যমে সিলেটের পর্যটন-সংশ্লিষ্ট তথ্য আরও সহজে পর্যটকদের কাছে তুলে ধরার উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর