মাউন্ট এডোরা হাসপাতালের ভুল চিকিৎসায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা সাহেদ আহমেদের মৃত্যুর অভিযোগ তুলে এর বিচার দাবীতে হাসপাতালটিরে সামনে মানববন্ধন করছেন সাহেদের সহকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিশ্বিবদ্যালয়ের প্রধান ফটক থেকে মাউন্ট এডোরা হাসাপাতালের দিকে মানববন্ধনটি এগিয়ে যায়। এর পরে বর্তমানে হাসাপাতলের সামনের সড়কে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি চলছে। এসময় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দুশতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেছেন। এ সময় তাদের হাতে মাউন্ট এডোরার চিকিৎসকের বিচার দাবিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়।
প্ল্যাকার্ডের লেখা রয়েছে, চিকিৎসার নামে কসাইখানা বন্ধ কর করতে হবে, 'ব্যবসা করবা করো ব্যবসা, রোগী ছেড়ে ধরো গরুর ব্যবসা, ডাক্তার তুমি মানুষ হও তুমি কিন্তু ব্যবসায়ী নও, বিচার চাই বিচার চাই মাউন্ট এডোরার বিচার চাই, বিশেষজ্ঞ ডাক্তার সাহা কামাল নাক কান কাটতে না পারলে তুমি গরুর ছাল কাটো, আর কত লাস চাও মাউন্ট এডোরা বলে দাও, মাউন্ট এডোরা কসাইখানা ইত্যাদি।
উল্লেখ্য, মাউন্ড এডোরা হাসপাতালের এঁদোয় নাকে ত্রুটিপূর্ণ চিকিৎসায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সাহেদ আহমদের (৪০) মৃত্যুর অভিযোগ উঠে। তার সহকর্মীদের অভিযোগ, ওই হাসপাতাল কর্তৃপক্ষ সাহেদের চিকিৎসায় কালক্ষেপণ করেছে। এজন্য তার মৃত্যু হয়েছে।
এর পর গত মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে সাহেদের মৃত্যু হয়। সাহেদ আহমেদ শাবির নিরাপত্তা শাখার প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।
আজকের সিলেট/ডি/এসটি









