মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

হবিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ০৩:৫৯:৪৩ অপরাহ্ন

হবিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু


হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত কায়েস ইসলাম তারিফ মারা গেছেন। সোমবার রাতে দুর্ঘটনার পর তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহত তারিফ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের বাইপাস রোডের স্টেডিয়াম এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারিফ।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় সাকিব নামের আরও এক যুবক আহত হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর