সিসিকের অভিযানে লাখ টাকা জরিমানা আদায়
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ AM

সিসিকের অভিযানে লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৫:১৭:১২ AM

সিসিকের অভিযানে লাখ টাকা জরিমানা আদায়


পানির বকেয়া বিল পরিশোধ ও অবৈধ সংযোগের ফি আদায়ে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন।অভিযানে ১ লক্ষ ৪ হাজার ৬৪০ টাকা নগদ আদায় এবং ১টি অবৈধ মটর জব্দ করা হয়। এসময় সিলেট মেট্রপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সোমবার সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রট বিশ্বজিৎ দেব এবং ফারিয়া সুলতানার নেতৃত্বে নগরীর ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অভিযান করা হয়।

অভিযানে তত্ববধায়ক প্রকৌললী আলী আকবর, সহকারি প্রকৌশলী এনামুল হক তাপাদার, আবু সাঈদ সামি, উপ—সহকারি প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর