সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২২ PM

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৭:৫৭:০৫ PM

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির প্রথম সভা


সিলেটের সকল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনকে নিয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ব্যক্তি স্বার্থ নয়, বরং পরিবহন মালিক-শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ।


শনিবার (৪ জুলাই) রাতে নগরীর নাইওরপুল পয়েন্টের একটি হোটেলে অনুষ্ঠিত সমন্বয় পরিষদের আহ্বায়ক কমিটির প্রথম সভায় বক্তারা এসব কথা বলেন।


সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন লস্কর। সভা পরিচালনা করেন পরিষদের সদস্য সচিব ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন।


বক্তারা বলেন, সিলেটের পরিবহন খাতের সব মালিক ও শ্রমিক সংগঠনকে একটি প্ল্যাটফর্মে এনে সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং পরিবহন সংশ্লিষ্ট সকল মালিক-শ্রমিকের ন্যায্য অধিকার, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদারে কাজ করবে।


সভায় বক্তব্য দেন সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৭০৭) সভাপতি মো. জাকারিয়া আহমদ, যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা (সিএনজি) চালক শ্রমিক জোটের (রেজি নং-২০৯৭) সভাপতি মতছির আলী এবং যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন।


এছাড়া বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মঈন উদ্দিন সোহেল, শেখ এমরান হোসেন ঝুনু, আবেদ সুলতান চৌধুরী তারেক, নুর আহমদ খান সাদেক, মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), মো. কাউসার আহমদ, আবুল হাসান চৌধুরী, আলী আকবর রাজন, মো. আজাদ মিয়া, শাব্বীর আহমদ ফয়েজ, মো. দিলোয়ার হোসেন, মাহবুবুর রহমান মবু, আব্দুস শহীদ, মো. ইনছান আলী, মো. শরীফ আহমদ, জুলহাস হোসেন বাদল, মো. মামুনুর রশিদ, মো. আনোয়ার হোসেন, জালাল আহমদ ও আফতাব আহমদ।


সভায় আরও উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান, শ্রমিক নেতা শামসুল ইসলাম মানিক, সুহেদ আহমদ, শানুর মিয়া, ইকবাল আহমদসহ সিলেট জেলার বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।


সভায় উপস্থিত নেতারা ভবিষ্যতে সিলেটের পরিবহন খাতের উন্নয়ন, মালিক-শ্রমিকদের যৌক্তিক দাবি আদায় এবং পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর