ছবিঃ আজকের সিলেট
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ২ নং জয়কলস ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন দীর্ঘ ১০ মাসের আইনি জটিলতা কাটিয়ে পুনরায় নিজ দায়িত্বে ফিরেছেন। হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার (২৪ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জয়কলস ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনের দায়িত্বের ওপর ইতিপূর্বে স্থগিতাদেশ ছিল। পরবর্তীতে তিনি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করলে আদালত শুনানি শেষে তার দায়িত্বের স্থগিতাদেশ বাতিল করে স্বপদে বহাল থাকার নির্দেশ প্রদান করেন। আদালতের সেই আদেশের কপি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছালে প্রশাসনিক প্রক্রিয়া শেষে তিনি নিজ কার্যালয়ে বসেন।
উল্লেখ্য, গত জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আইনি জটিলতার কারণে চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন। এই সময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন প্যানেল মেম্বার সবুজ মিয়া।
চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। দীর্ঘদিন পর প্রিয় চেয়ারম্যানকে ফিরে পেয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দায়িত্ব গ্রহণের পর আব্দুল বাছিত সুজন উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার কাজের মূল অনুপ্রেরণা। জয়কলস ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মান আরও উন্নত করতে আমি অতীতের চেয়েও বেশি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবো।"
দায়িত্বে ফেরার খবর ছড়িয়ে পড়লে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। এলাকাবাসী আশা প্রকাশ করছেন, চেয়ারম্যান সুজনের নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড এখন আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে যাবে।
UAE
আমিনুল হক খোকন 








