বিয়ানীবাজারে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৩ PM

বিয়ানীবাজারে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৬:৫৭:২৭ PM

বিয়ানীবাজারে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম মহল্লায় একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রুহেল আহমদ আলীনগর ইউনিয়নের উত্তরভাগ লামাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে।

রবিবার দুপুর ২টার দিকে উপজেলার আলীনগর উত্তরভাগ লামাপাড়া পশ্চিম মহল্লায় তাজুল ইসলামের বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়।

জানা যায়, শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী বলেন, মরদেহ উদ্ধারের প্রকৃত কারণ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে

মহানগর