মাধবপুরে চা বাগান থেকে বিষধর দারাস সাপ উদ্ধার
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ PM

মাধবপুরে চা বাগান থেকে বিষধর দারাস সাপ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০২:২৫:৫৫ PM

মাধবপুরে চা বাগান থেকে বিষধর দারাস সাপ উদ্ধার


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে একটি বিষধর দারাস সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার দুপুর ১২টার দিকে নোয়াপাড়া চা বাগানের ভেতর থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, চা শ্রমিকরা বাগানে কাঁচা চা-পাতা ও কুঁড়ি সংগ্রহ করতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ দেখতে পান। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা চা-পাতা সংগ্রহের কাজ বন্ধ করে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান।

পরে নোয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক সোহাগ মাহমুদ বিষয়টি রঘুনন্দন রেঞ্জের আওতাধীন জগদীশপুর বন বিট কর্মকর্তা মো. জহিরুল ইসলামকে জানান। খবর পেয়ে বন বিট কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।

সাপটির প্রজাতি শনাক্তের বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় উদ্ধার করা সাপটি জগদীশপুর প্রকৃতি বনে অবমুক্ত করা হয়।

জগদীশপুর বন বিট কাম স্টেশনের ফরেস্টার মো. জহিরুল ইসলাম বলেন, “বৃষ্টির মৌসুমে খাবারের সন্ধানে কিংবা নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন সময় সাপ চা বাগানের ঝোপঝাড়ে চলে আসে। এ সময় শ্রমিকদের অযথা আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা হবিগঞ্জ বন্যপ্রাণী অফিসে খবর দেওয়া উচিত। খবর পেলে বন বিভাগের পক্ষ থেকে সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।”

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর