মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৩০ PM

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৫:০৩:৩২ PM

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত


গোয়াইনঘাটে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী সাকিব (১৬) নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী সাকিব (১৬) গোয়াইনঘাট থানার জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও জাফলং নয়াবস্তি এলাকার মহরম আলীর ছেলে।

রবিবার আনুমানিক দুপুর বারোটা চল্লিশ মিনিটের সময় দুর্ঘটনাটি ঘটে।

এদিকে মোটরসাইকেলে থাকা অপর ২ জন আরোহী শিক্ষার্থী আশংকাজনক অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।  আশঙ্কাজনক অপর দুইজন ছৈলাখেল গ্রামের হবি মিয়ার ছেলে রাহুল (১৬) ও লাখের পাড় গ্রামের রাজ্জাকের ছেলে জয়(১৬)। তিন জনই জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট মধ্যজাফলং ইউপি অন্তর্গত রাধানগর বাউরভাগ চা বাগান রাস্তা হয়ে রাধানগর বাজার যাওয়ার পথে একটি পালসার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়। এতে ঘনাস্থলেই শিক্ষার্থী সাকিব মারা যায় ও আশঙ্কাজনক অবস্থায় দুই শিক্ষার্থীকে মেডিকেল নেওয়া হয়।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর