অপরাধ নিয়ন্ত্রণে এসএমপির অভিযান, গ্রেফতার ১১৬
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১১ PM

অপরাধ নিয়ন্ত্রণে এসএমপির অভিযান, গ্রেফতার ১১৬

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ০৩:৪৯:৫৭ PM

অপরাধ নিয়ন্ত্রণে এসএমপির অভিযান, গ্রেফতার ১১৬


সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বিশেষ অভিযান পরিচালনা করেছে। 

মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত টানা ৩২ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, ছিনতাইকারী, চোর, জুয়াড়ি, হকার, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামিরা রয়েছেন।

এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৯৭টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে মোট ১৭০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৭০টি যানবাহন

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর