ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন, বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার চুরি: ছাতকে গ্রেপ্তার ২
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ PM

ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন, বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার চুরি: ছাতকে গ্রেপ্তার ২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ১২:৪৮:৫৯ PM

ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন, বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার চুরি: ছাতকে গ্রেপ্তার ২


সুনামগঞ্জের ছাতকে ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে মানুষের বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা আত্মসাৎ করার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ছাতক থানার ফকিরটিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, ছাতক থানার ফকিরটিলা এলাকার মো. চুনু মিয়ার মেয়ে মোছাম্মৎ জিয়াসমিন আক্তার (২১) এবং একই এলাকার মৃত তাহের মিয়া সরদারের ছেলে মো. আব্দুল্লাহ মিয়া (৬৬)। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সিআইডি জানায়, চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবিরাজি চিকিৎসার প্রচারণা চালিয়ে দুরারোগ্য রোগসহ বিভিন্ন সমস্যার চিকিৎসার কথা বলে মানুষের আগ্রহ তৈরি করত। পরে রোগী দেখার কথা বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসায় যেত তারা। এ সুযোগে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র আত্মসাৎ করা হতো বলে অভিযোগ রয়েছে।

এ ধরনের অভিযোগের ভিত্তিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা মেট্রো-পূর্ব ইউনিটের একটি অভিযানকারী দল ফকিরটিলা এলাকায় অভিযান চালায়। অভিযানে জিয়াসমিন আক্তার ও মো. আব্দুল্লাহ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর