কাজিটুলা থেকে ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ PM

কাজিটুলা থেকে ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৭:১০:৩৩ PM

কাজিটুলা থেকে ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক


সিলেট মহানগরীর কাজিটুলা এলাকায় মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার আনুমানিক আড়াইটার দিকে কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জোবাইন আহমদ (২৮) ও কাওছার আহমদ (১৮)।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী। মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, কাজিটুলায় মিছিল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর