সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরজাহান বেগম (৬৩) ও তার ছেলে মামুন আহমদকে (৩৮) আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়শালা বাইপাসের ফরিদাবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
পুলিশ জানায়, আটকের সময় নুরজাহান বেগম ও মামুন আহমদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তারা বর্তমানে ফরিদাবাদের হাজীর বাসার ভাড়াটিয়া।
নুরজাহান বেগম হবিগঞ্জের মাধবপুর থানার সিদ্দুপুর এলাকার মৃত শফু মিয়ার স্ত্রী এবং মৃত মোখলেছ মিয়ার মেয়ে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









