প্রেক্ষাগৃহে ফিরছে ‘আবার হঠাৎ বৃষ্টি’
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ PM

প্রেক্ষাগৃহে ফিরছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৬ ১০:০৫:২৬ AM

প্রেক্ষাগৃহে ফিরছে ‘আবার হঠাৎ বৃষ্টি’


নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে এক অন্যরকম শিহরণ জাগিয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর সেই মিষ্টি প্রেমের গল্প আজও সিনেপ্রেমীদের মনে অমলিন।

দীর্ঘ ২৮ বছর পর সেই মধুর স্মৃতিকেই নতুন প্রজন্মের সামনে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনা হচ্ছে। দুই নতুন মুখ রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ারকে নিয়ে নির্মিত ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটি শুক্রবার সারা দেশের অন্তত ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

মূল গল্পকে অপরিবর্তিত রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। ইতিহাস পুনরাবৃত্তির লক্ষ্যেই হয়তো এবারও কেন্দ্রীয় দুই মূল চরিত্রে বেছে নেওয়া হয়েছে দুই নবীন অভিনয়শিল্পীকে। মূল সিনেমায় ফেরদৌস আহমেদের করা চরিত্রে এবার বড় পর্দায় অভিষেক ঘটছে আরিয়ানের, আর প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফাকে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর