সিলেট নগরীতে পুলিশের অভিযানে ৪৬ জন গ্রেফতার, ১৫২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ PM

সিলেট নগরীতে পুলিশের অভিযানে ৪৬ জন গ্রেফতার, ১৫২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ১১:৪৩:১৯ AM

সিলেট নগরীতে পুলিশের অভিযানে ৪৬ জন গ্রেফতার, ১৫২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে আইন অমান্যের ঘটনায় ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এ সময় নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়।

অভিযানের সময় নেশাজাতীয় ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং ৩৮ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে, নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগের পৃথক অভিযানেও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ অভিযানে মোট ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৮৩টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

এসএমপি জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর