লালদিঘীরপাড়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৭ AM

লালদিঘীরপাড়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৭:৪৯:৪৭ PM

লালদিঘীরপাড়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা


সিলেট মহানগরীর লালদিঘীরপাড় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ‘সুমিত ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ আচার, আইস ললি, চাটনি ও চিপস জনসম্মুখে ধ্বংস করা হয়। সোমবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর আহমদ সজিব।

জেলা প্রশাসন জানায়, লালদিঘীরপাড় এলাকার ‘সুমিত ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়টি শনাক্ত করা হয়। পরে অসাধু উপায়ে পণ্য বিক্রি এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দ করা মেয়াদোত্তীর্ণ আচার, আইস ললি, চাটনি ও চিপস পরে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ সজিবকে সহযোগিতা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ন ও বিএসটিআইয়ের সদস্যরা।

অভিযান শেষে তানভীর আহমদ সজিব বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থ ও সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর