শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে সুনামগঞ্জের দিরাইয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সোমবার (৫ অক্টোবর) দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সভায় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক এবং সহকারী শিক্ষক পঞ্চমী দাস।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি তাদের নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং অনস্বীকার্য।
আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
আজকের সিলেট/ জেকেএস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








